২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৯ মাস পর অপহৃত মার্কিন নাগরিক মুক্ত

ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুগত রক্ষীবাহিনী তাদের হাতে জিম্মি এক সাবেক মার্কিন সেনাকে মুক্তি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

বাগদাদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুগত রক্ষীবাহিনী তাদের হাতে জিম্মি এক সাবেক মার্কিন সেনাকে মুক্তি দিয়েছে। শনিবার র‌্যান্ডি মিচেলস নামের যুক্তরাষ্ট্রের ওই নাগরিককে মুক্তি দেওয়া হয়। র‌্যান্ডিকে গত নয় মাস ধরে বাগদাদে বন্দি করে রাখা হয়েছিলো। র‌্যান্ডি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে ওয়াশিংটনেে ক নিশ্চিত করা হয়েছে। তবে তার বিষয়ে আর কোনো ত্য জানায়নি ওয়াশিংটন। কোনো র‌্যাঙ্ক ব্যাজ ছাড়া মার্কিন সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় টেলিভিশনে দেখানো হয় র‌্যান্ডিকে। এসময় তার পাশে ইরাকি পার্লামেন্টের সদস্য সদর মুভমেন্টের মাহা আল-দোরি ও ডেপুুটি স্পিকার কোসে আল-সোহেইল দাঁড়িয়ে ছিলেন। বাগদাদের জাতিসংঘ মিশনের কাছে র‌্যান্ডিকে হস্তান্তর করা হয়। জাতিসংঘ মিশন আবার তাকে মার্কিন দূতাবাসে পাঠিয়ে দেয়। ২০০৩ সালে তাকে ইরাকে মোতায়েন করা হয় এবং সেখানে প্রাথমিক পর্যায়ে ১৫ মাস ধরে মার্কিন সেনা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বলে ইরাকি সাংবাদিকদের জানিয়েছেন র‌্যান্ডি। এরপর বেসামরিক ব্যক্তি হিসেবে ২০১১ সালের জুনে অপহৃত হওয়ার আগ পর্যন্ত ইরাকেই ছিলেন র‌্যান্ডি। এরপর সদরের মেহদি আর্মি’র দলছুট অংশ ইয়ম আল মাউদের সদস্যরা তাকে অপহরণ করে। অপহরণের পর বাগদাদে নিয়ে তাকে একটি অজ্ঞাত স্থানে বন্দি করে রাখে আল মাউদের সদস্যরা। মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলে র‌্যান্ডিকে জানায় আল মাউদ এবং তার মুক্তির বিনিময়ে কিছু নেওয়া হচ্ছে না বলেও তাকে জানানো হয়। সদরপন্থি আইনপ্রণেতারা র‌্যান্ডিকে মার্কিন সেনা বলে দাবি করলেও পেন্টাগন থেকে এ দাবি অস্বীকার করা হয়। পেন্টাগনেে ক জানানো হয়, ইরাকে দায়িত্বরত নিখোঁজ শেষ সেনাকে গত মাসে উদ্ধারের পর তাদের আর কোনো সেনার জিম্মি হওয়ার ত্য তাদের কাছে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৩৪৬ঘ.