২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসি আটক

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির শ্যালক ও দেশটির সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে মৌরিতানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির শ্যালক ও দেশটির সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে মৌরিতানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মৌরিতানিয়ার কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সে দেশের নেয়াকশট বিমানবন্দর থেকে আটক করা হয় সেনুসিকে। ৬৩ বছর বয়সী সেনুসিকে লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির অন্যতম বিশ্বস্ত সহযোগী বলে মনে করা হয়। গণঅভ্যুত্থান ও কয়েক মাসের লড়াইয়ের পর ক্ষমতাচ্যুত গাদ্দাফি গত বছর অক্টোবরে নিহত হওয়ার পর সেনুসি লিবিয়া থেকে পালিয়ে যান। মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছে। মৌরিতানিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানান, লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান মালির ভুয়া পাসপোর্ট নিয়ে মরক্কো থেকে নোয়াকশট বিমানবন্দরে এসে নামলে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য লিবিয়ার কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৭১৭ ঘ.