২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জ ক্লুনি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুদানি দূতাবাসের বাইরে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 06:21 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ওয়াশিংটন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সুদানি দূতাবাসের বাইরে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। দক্ষিণ সুদান ও সুদানের সীমান্তবর্তী এলাকায় মানবিক ত্রাণ সহায়তা প্রদানে সুদানি কর্তৃপক্ষের বাধা দেওয়ার প্রতিবাদে ওই বিক্ষোভে শামিল হন তিনি। ওই এলাকায় কয়েক লাখ মানুষ খাবারের অভাবে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক সাংবাদিক বলেন, জর্জ ক্লুনি, তার বাবা নিকসহ অন্য বিক্ষোভকারীরা দূতাবাস এলাকা ছাড়তে পুলিশের একাধিক নির্দেশ উপেক্ষা করেন। গ্রেপ্তার হওয়ার আগে ক্লুনি সাংবাদিকদের বলেন, “সুদানে বিশ্বের সবচেয়ে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দেওয়ার আগে সেখানে মানবিক ত্রাণ সহায়তার প্রদানে অনুমতি দেওয়া হোক। “দ্বিতীয়ত আমরা এখানে এসেছি খার্তুম সরকারের কাছে এ আহ্বান জানাতে যে, নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা বন্ধ করা হোক। তাদের ধর্ষণ করা বন্ধ কর এবং অভুক্ত রাখা বন্ধ কর। আমরা এই চাই।” ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সম্মানে বুধবার হোয়াইট হাউজে দেওয়া এক ভোজসভায় অতিথি ছিলেন জর্জ ক্লুনি। তার দুদিন বাদেই ক্লুনি গ্রেপ্তার হলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০০২০ ঘ.