ইয়াঙ্গুন, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু উপনির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ৭ মাসে মিয়ানমারে ষষ্ঠবারের মতো সফরকালে ওয়াশিংটনের বিশেষ দূত ডেরেক মিশেল ইয়াঙ্গুনে সাংবাদিকদের বলেন, ১ এপ্রিলে পার্লামেন্টের উপনির্বাচনে কোন দেল ৪৮ টি আসন জিতবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই।
বরং যুক্তরাষ্ট্রের আহ্রহ হচ্ছে নির্বাচন পক্রিয়ায়। তারা একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া দেখতে চায় যার মধ্য দিয়ে দেশের জনগণের আশা আকাঙ্খার সত্যিকারের প্রতিফলন ঘটবে।
পার্লামেন্টের নিুকক্ষ এবং সিনেটের আসনের জন্য মূলত মিয়ানমারে এ উপনির্বাচন হবে। গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দীর্ঘদিন পর এতে অংশ নেওয়ার কারণে এ উপনির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এলকিউ/২১৪৬ঘ.
bdnews24