সুইস বাস দুর্ঘটনা: বেলজিয়ামে শোক
সুইজারল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহতে ঘটনায় শোকাহত বেলজিয়াম। নিহতদের স্মরণে বেলজিয়াম জাতীয় শোক দিবস পালনের পরিকল্পনা করেছে।
সুইজারল্যান্ড, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সুইজারল্যান্ডে বাস দুর্ঘটনায় ২২ শিশুসহ ২৮ জন নিহতে ঘটনায় শোকাহত বেলজিয়াম। নিহতদের স্মরণে বেলজিয়াম জাতীয় শোক দিবস পালনের পরিকল্পনা করেছে।
হতাহতদের অভিভাবক ও আত্মীয়স্বজনরা ইতোমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁচেছে। তাদের অনেকেই জানেন না তাদের সন্তানদের ভাগ্যে কি ঘটেছে। লাশগুলো বেরজিয়ামে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
শিশুদের বহনকারী ওই বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই বেলজিয়ামের। এছাড়া কিছু ডাচও ছিল বলে জানিয়েছে সুইস কর্মকর্তারা। ছুটির দিনে স্কিইং করে তারা বেলজিয়ামে ফিরছিল।
৫২ জন আরোহী নিয়ে বাসটি বেলজিয়ামের উত্তরপূর্বাঞ্চলীয় শহর রোমেল থেকে যাত্রা শুরু করেছিল।
মঙ্গলবার রাতে বাসটি মহাসড়কের পূর্ব থেকে পশ্চিমমুখী একটি সুড়ঙ্গে প্রবেশ করে পার্শ্ববর্তী দেয়ালে সজোরে ধাক্কা খেলে দুর্ঘটনার শিকার হয়।
ব্রাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, নিহত শিশুদের অধিকাংশেরই বয়স ১২ বছরের আশেপাশে।
দুর্ঘটনায় ২২ শিশু ও ৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ নিহত হয়। নিহত ২১ শিশুই বেলজিয়ামের আর ৭ জন ডাচ।
দুর্ঘটনায় আহত আরো ২৪ শিশুকে হাসপাতালে রাখা হয়েছে। এদের তিনজনের অবস্থা গুরুতর। তবে অন্যান্যরা আশঙ্কামুক্ত।
প্রযুক্তিগত ত্র“টি নাকি চালকের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সুইজারল্যান্ড।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো গোটা বেলজিয়ামের জন্যই এ দুর্ঘটনা মর্মান্তিক বলে মন্তব্য করেছেন।
ওদিকে, দুর্ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন সুইস প্রেসিডেন্ট ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী উভয়ই।
তারা বলেন, যখন এরকম নাটকীয় কিছু ঘটে, আমরা আমাদের সন্তানদের হারাই কিংবা আহত অবস্থায় হাসপাতালে কাতরাতে দেখি তখন তা ভাষায় বর্ণনা করা যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ সময় সান্ত্বনা দেওয়াটাই জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭১৪ ঘ.
