২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলিদের তুরস্ক থেকে দূরে থাকার আহ্বান

ইহুদি ও ইসরায়েলি নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে- এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নাগরিকদের তুরস্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইহুদি ও ইসরায়েলি নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে- এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নাগরিকদের তুরস্ক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অধীনে থাকা সন্ত্রাসবাদবিরোধী অফিস মঙ্গলবার এ সতর্কতা জারি করে বলে জানিয়েছে ভারতের এনডিটিভি। এর আগে থাইল্যান্ড ও ভারতে বিভিন্ন হামলার জন্য গত মাসে ইরানকে দায়ী করে ইসরায়েল। ভারতে এমন এক হামলায় ইসরায়েলের এক কূটনীতিকের স্ত্রী আহত হন। ইসরায়েলের এক সময়ের বন্ধুপ্রতীম দেশ তুরস্ক স¤প্রতি আরব বিশ্ব ও মুসলিম দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের ব্যাপারে মনোযোগী হয়ে উঠেছে। এতে ইসরায়েলের সঙ্গে সা¤প্রতিক সময়ে বেশ কিছু মতবিরোধের পর দেশ দু’টির মধ্যে সম্পর্ক ক্রমেই শীতল হতে শুরু করেছে। এছাড়াও ২০১০ সালে গাজাগামী তুরস্কের ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে বেশ কয়েকজন তুর্কি নাগরিককে হত্যা করে ইসরায়েলি সেনা বাহিনী। এ ঘটনার পর দুই দেশের মধ্যেই তুমুল বিরোধের সৃষ্টি হয়। ইসরায়েলিদের ছুটি কাটানো বা বেড়ানোর জন্য তুরস্ক শীর্ষ পছন্দ হলেও ইদানীং সে সংখ্যা বেশ কমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩৭ ঘ.