২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে সহিংসতা

সিরিয়ার ইদলিব শহরে একটি মসজিদের কাছে সিরিয়া বাহিনীর হাতে বেশ কয়েক জন মানুষ নিহত হয়েছে। একই এলাকায় বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১০ সেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

বৈরুত, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার ইদলিব শহরে একটি মসজিদের কাছে সিরিয়া বাহিনীর হাতে বেশ কয়েক জন মানুষ নিহত হয়েছে। একই এলাকায় বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১০ সেনা। ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের মেঝেতে কয়েকজন অজ্ঞাতপরিচয় মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। প্রচণ্ড গোলাবর্ষণের কারণে লাশগুলো স্থানান্তর করা যাচ্ছে না। উত্তরপশ্চিমের ইদলিব অঞ্চলের একটি চেকপয়েন্টে বিদ্রোহীরা চোরাগোপ্তা হামলা চালিয়ে ১০ জন কিংবা তারও বেশি সেনাকে হত্যা করেছে। দক্ষিণের শহর দেরায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর ১২ সদস্যকেও বিদ্রোহীরা হত্যা করেছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’। দির আল জোর এবং হোমস শহরেও লড়াইয়ের খবর পাওয়া গেছে। ওদিকে, আসাদ বিরোধীদের সঙ্গে তুরস্কে বৈঠকের পর জাতিসংঘ-আরব লিগ প্রতিনিধি কফি আনান বলেছেন, সহিংসতা অবসানে তিনি যে প্রস্তাব দিয়েছেন তাতে সিরিয়ার কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষা করছেন। সিরিয়ার পার্লামেন্ট বলেছে, সংস্কারের প্রতিশ্র“তি দেওয়া আসাদ ৭ মে পার্লামেন্ট নির্বাচনের নির্দেশ দিয়েছেন। গত মাসে গণভোটে অনুমোদন পাওয়া নতুন সংবিধানের আওতায় এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৫১ঘ.