ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বেচ্ছায় মৃত্যুবরণে সহায়তা করার জন্য চিকিৎসকদের অনুমতি কামনা কর হাইকোর্টে আবেদন করেছেন এক ব্রিটিশ।
উইল্টশায়ারের মেকলশামের বাসিন্দা টনি নিকলিনসন (৫৮) নামের পক্ষাঘাতগ্রস্ত এ ব্যক্তি, স্বেচ্ছা মৃত্যুবরণে সাহায্যকারী চিকিৎসককে হত্যার অপরাধ থেকে রেহাই দেওয়ার জন্য আদালতের রায় চাইছেন।
২০০৫ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর সম্পূর্ণ ‘লক ইন সিনড্রোম’ আক্রান্ত হন টনি। এ রোগে আক্রান্তের গোটা শরীর পক্ষাঘাতগ্রস্ত হলেও মনন সক্রিয় থাকে।
কেবল পার্লামেন্টই হত্যা সংক্রান্ত আইন পরিবর্তন করতে পারে জানিয়ে মামলাটি খারিজ করে দিতে চাইছে ব্রিটেনের বিচার মন্ত্রণালয়। মামলাটি নিয়ে গত মাসে হাই কোর্টে শুনানি হলেও কোনো রায় হয়নি।
নিকলিনসন বলেন, “তার জীবন নিস্তেজ, শোচনীয়, হীন, অসম্মানজনক এবং অসহনীয় হয়ে গেছে।’
বৈদ্যুতিক বোর্ড বা বিশেষ কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করে থাকেন তিনি।
সেইসঙ্গে তিনি এ জীবনের অবসান চান এবং আইনিভাবে একজন চিকিৎসক তার স্বেচ্ছা মৃত্যু প্রক্রিয়াকে সহায়তা করুক এমনটিই কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪০ঘ.
bdnews24