২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান ছাড়তে ‘আরো দৃঢ়প্রতিজ্ঞ’ ওবামা

মার্কিন সেনার গুলিতে ১৬ আফগান নিহত হওয়ার সাম্প্রতিক ঘটনা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করতে আরো দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ওয়াশিংটন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনার গুলিতে ১৬ আফগান নিহত হওয়ার সাম্প্রতিক ঘটনা আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করতে আরো দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার সংবাদমাধ্যম সিবিএস’র এর কেডিকেএ কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা তার ওই অবস্থানের কথা জানান। দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের ওই হত্যাকাণ্ডে আফগানিস্তানজুড়ে প্রবল মার্কিনবিরোধী মনোভাব ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার দাবি জানিয়েছে আফগানরা। এরইমধ্যে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ওই সার্জেন্ট একসময় মস্তিষ্কে আঘাত পেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। মধ্যরাতে ওই সার্জেন্ট ঘাঁটি থেকে বের হয়ে হেঁটে হেঁটে নিকটবর্তী গ্রামে গিয়ে ১৬ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। যাদের অধিকাংশই নারী ও শিশু। অভিযুক্ত ওই সেনা সদস্যের নাম প্রকাশ করা হয় নি। ওবামা বলেছেন, যে মার্কিন সেনারা ২০০১ সাল থেকে আফগানিস্তানে লড়াইরত রয়েছে তাদের তাড়াহুড়ো করে ফিরিয়ে আনা ঠিক হবে না। দায়িত্বশীলতার সাথেই মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন ওবামা। প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাআইনে অভিযুক্ত সেনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো যাবে। পিটার্সবুর্গে কেডিকেএ কে ওবামা বলেন, “এই হত্যাকাণ্ড আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমাকে আরো দৃঢ়প্রতিজ্ঞ করেছে। “এটাই সময়। এক দশক হয়ে গেল, আর খোলাখুলি বললে, আমরা ওসামা বিন লাদেনকে হত্যা করেছি, আল কায়েদাকে দুর্বল করে দিয়েছি, এ কারণে আগের দুই তিন বছর থেকে এখন সেনা ফিরিয়ে আনার পক্ষে বেশ ভালো অবস্থানে আছি আমরা,” বলেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৭ ঘ.