২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় গণকবর থেকে ১৬৭ লাশ উদ্ধার

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি গণকবর থেকে ১শ’ ৬৭টি লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

মেক্সিকো সিটি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি গণকবর থেকে ১শ’ ৬৭টি লাশ পাওয়া গেছে। কর্তৃপক্ষ গণকবরের বিষয়টি তদন্ত করে দেখছে বলে শনিবার মেক্সিকোর এক কর্মকর্তা জানান। দক্ষিণাঞ্চলের ফ্রন্টেরা কোমালাপা থেকে প্রায় ১১ মাইল দূরে গুয়েতেমালা সীমান্তের কাছে বিচ্ছিন্ন একটি খামার থেকে লাশগুলো পাওয়া যায়। মধ্য আমেরিকার অভিবাসীরা এ অঞ্চল দিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে থাকে। মেক্সিকোর কিয়াপাস রাজ্যের কৌসুলির কার্যালয়ের এক কর্মকর্তা জানান, গুয়েতেমালা সীমান্তর কাছে একটি গুহা থেকে ওই লাশগুলো পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো জানান, তদন্তকারীরা গণকবর থেকে উদ্ধার করা দেহাবশেষগুলোর লিঙ্গ, বয়স ও কিভাবে মারা গেছে তা নির্ণয়ের চেষ্টা করছেন। তবে প্রাথমিক অনুসন্ধানে মরদেহগুলো প্রায় ৫০ বছর আগের বলে মনে করা হচ্ছে এবং এতে কোনো সহিংসতার সুনির্দিষ্ট কোনো চিহ্নও নেই বলে তিনি জানান। মেক্সিকো কর্তৃপক্ষ দেহবাশেষগুলো কবর থেকে তোলা ও পরীক্ষার জন্য পাঠানোর কাজ করছে। গুয়েতামালার গৃহযুদ্ধের সময় সেনাবাহিনী এদের হত্যা করে গোপনে পুঁতে রেখেছে বলে মানবাধিকার কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছে। ১৯৬০ সালে শুরু হওয়া গুয়েতামালা গৃহযুদ্ধ প্রায় ৩৬ বছর ধরে চলে। এতে প্রায় আড়াই লাখ লোক নিহত ও ৪৫ হাজার জন নিখোঁজ হয়। তবে স¤প্রতি কয়েকবছরে মাদক চোরাকারবারীরা অভিবাসীসহ শ’ শ’ লোককে হত্যা করে পুঁতে রাখার নজিরও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৩ঘ.