২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী অখিলেশ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। শনিবার সমাজবাদী পার্টির পার্লামেন্ট সদস্যদের বৈঠকে দলের আরেক নেতা আজম খান অখিলেশকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেন। সমাজবাদী পার্টির প্রবীণ নেতা মুলায়ম সিং যাদবের ছেলে ৩৮ বছর বয়সী অখিলেশই হতে যাচ্ছেন উত্তর প্রদেশের সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী। কৌনজ থেকে তিনবার নির্বাচিত হওয়া তরুণ অখিলেশকে রাজ্য সভারও নেতা নির্বাচিত করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। ১৫ই মার্চ শপথ গ্রহণ করবেন সমাজবাদী পার্টির এ তরুণ নেতা। উত্তর প্রদেশের নির্বাচনে ৪০৫টি আসনের মধ্যে ২শ’ ২৪টি আসনে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ৮০টি আসন পেলেও উত্তর প্রদেশে চরম ব্যর্থ হয়েছে কংগ্রেসের রাহুল ম্যাজিক। দলের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পরই উত্তর প্রদেশবাসীকে ধন্যবাদ জানান অখিলেশ। একইসঙ্গে নির্বাচনী প্রচারাভিযানের সময় দেয়া প্রতিশ্র“তি ও দলীয় ইশতেহার পূরণেরও অঙ্গীকার করেন তিনি। এছাড়া বাবা মুলয়াম সিং যাদব তার সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও স্পষ্ট জানিয়ে দেন অখিলেশ। মুলায়াম সিং যাদব তিন দফায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় সৎ কর্মকর্তা নিয়োগ ও দায়িত্বে অবহেলা করলে পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া অখিলেশ। তবে নতুন মন্ত্রিসভার সদস্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের জানানো হবে। আমাদের কিছু সময় দিন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬৪২ ঘ.