২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-আফগানিস্তান কারাচুক্তি

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত বাগরাম ও অন্যান্য বন্দিশালা আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে চুক্তিবদ্ধ হয়েছে কাবুল-ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

কাবুল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে যুক্তরাষ্ট্র পরিচালিত বাগরাম ও অন্যান্য বন্দিশালা আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে চুক্তিবদ্ধ হয়েছে কাবুল-ওয়াশিংটন। চুক্তির আওতাধীন কারাগারগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং বিতর্কিত বাগরাম কারাগার। এ কারাগারে সন্দেহজনক জঙ্গিসহ ৩ হাজার বন্দি রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাগরাম বন্দিশালার দায়িত্ব আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র। তবে কারাগারটিতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার থাকবে এবং তারা নির্দিষ্ট কোনো বন্দির মুক্তিতে বাধাও দিতে পারবে। আফগানিস্তান থেকে ন্যাটো সেনারা চলে যাওয়ার আগে মার্কিনিদের কাছে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মূল দাবিগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র-পরিচালিত কারাগারগুলোর দায়িত্ব হস্তান্তরের এ দাবিটি অন্যতম। জানুয়ারিতেই কারাগারগুলোর দায়িত্ব আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন কারজাই। কিন্তু যুক্তরাষ্ট্র সে সময়ের মধ্যে চুক্তি করতে ব্যর্থ হয়। পরে চুক্তির জন্য আরেকমাস সময় বেঁধে দেওয়ার পর শেষ মুহূর্তে চুক্তি সই করল দুপক্ষ। চুক্তি সইয়ের পরবর্তী সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ১০ মার্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৬ঘ.