২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সহিংসতা বন্ধের আহ্বান চীনের

সিরিয়ার সফররত চীনা দূত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারসহ অন্যান্য দলগুলোকে সহিংসতা বন্ধ করে লড়াইবিক্ষুব্ধ এলাকাগুলোতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির ত্রাণ সরবরাহে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

বেইজিং, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সফররত চীনা দূত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারসহ অন্যান্য দলগুলোকে সহিংসতা বন্ধ করে লড়াইবিক্ষুব্ধ এলাকাগুলোতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির ত্রাণ সরবরাহে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেছেন, দূত লি হুয়াক্সিন সিরিয়ার সরকার ও বিরোধীদলগুলোর মধ্যে মধস্থতাও চালু করেছেন। সিরিয়া বিরোধী জাতিসংঘ প্রস্তাবনায় ভেটো দিয়ে চীন ও রাশিয়া আসাদ অনুগত বাহিনীর সহিংসতা আরো উস্কে দিচ্ছে বলে পশ্চিমা ও আরব দেশগুলো যে অভিযোগ করে আসছে তা দূর করতেই সর্বশেষ এ চেষ্টা নিয়েছে বেইজিং। এ সপ্তাহে সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর লিউ বলেন, তিনি সিরিয়া সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং বিশেষ করে হোমসে আটকা পড়া মানুষদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে সক্রিয়ভাবে জাতিসংঘ ও আইসিআরসি’র সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। সিরিয়াকে বেইজিং এর পক্ষ থেকে ৬ দফা প্রস্তাব দেন তিনি। আর সিরিয়াও এতে ইতিবাচক সাড়া দিয়েছে। বিশেষ করে মানবিক ত্রাণ সরবরাহে জাতিসংঘ সংস্থাগুলোকে সহায়তা করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে সিরিয়া সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৮ঘ.