২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ

সীমান্তে বিএসএফ সদস্যদের বর্বরতার প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় মঙ্গলবার বিক্ষোভ করেছে সংখ্যালঘু মুসলমানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 08:28 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

আগরতলা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বিএসএফ সদস্যদের বর্বরতার প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় মঙ্গলবার বিক্ষোভ করেছে সংখ্যালঘু মুসলমানরা। ত্রিপুরা মাইনরিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহন মিয়া বলেন, “সীমান্ত এলাকায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতা চালাচ্ছে। তাদের হাতে মুসলমানদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। গত এক বছর ধরে বিএসএফ মুসলমানদের ওপর অত্যাচার চালালেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।” তিনি জানান, সীমান্ত এলাকায় জনবসতিগুলোর ৮০ শতাংশের বেশি বাসিন্দা মুসলমান। তারাই বিএসএফের সহিংসতার শিকার হচ্ছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির এক সদস্য স¤প্রতি ভারতের ভূখণ্ডে ঢুকে একজন মুসলমানকে হত্যা করার পর সোনামুরা এলাকাবাসীর হাতে ধরা পড়ে। কিন্তু তাকে কারাগারে না দিয়ে সরকার রাতের অন্ধকারে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। সরকার উদ্দেশমূলকভাবে মুসলমান জনগোষ্ঠীর ওপর হামলার কোনো বিচার করছে না বলে তিনি অভিযোগ করেন। ত্রিপুরায় অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা সংখ্যালঘু মুসলমানদের জন্য সব ক্ষেত্রে ১০ শতাংশ কোটা রাখারও দাবি করে বিক্ষোভকারীরা। ত্রিপুরার মোট জনসংখ্যার ১১ শতাংশ মুসলমান। পুলিশ বিক্ষোভকারীদের সচিবালয়ে ঢোকার পথে থামিয়ে দিলেও পাঁচ সদস্যের একটি দল মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০৫৫ ঘ.