২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ১৬০ শিশু সীসা বিষক্রিয়ায় আক্রান্ত

চীনের গুয়াংডংয়ে ১শ’ ৬০ শিশু কলকারখানা থেকে নির্গত সীসা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

বেইজিং, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীনের গুয়াংডংয়ে ১শ’ ৬০ শিশু কলকারখানা থেকে নির্গত সীসা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। রোববার সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সীসাযুক্ত খাবার খাওয়া এবং সীসা দূষিত বাতাসে শ্বাস-প্রশ্বাস নেয়ায় রেনহুয়া কাউন্টির ডংটং শহরের শিশুদের রক্তের নমুনায় উচ্চমাত্রায় সীসা’ পাওয়া গেছে। তাছাড়া, শহরটির প্রকৃতিতেও স্বাভাবিকের চেয়ে সীসার মাত্রা বেশি। ফলে শহরের মাটিও সীসা দূষিত। কোন কারখানাগুলো থেকে সীসা নির্গত হয়েছে তা জানায়নি সিনহুয়া। প্রাথমিক তদন্তের জন্য গত মাসে ওই এলাকার ৫শ ১৩ অধিবাসীর রক্তের নমুণা গ্রহণের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। চীনে সীসার বিষক্রিয়ার ঘটনা স্বাভাবিক। এর আগেও সীসা বিষক্রিয়ায় শিশু আক্রান্তের ঘটনা ঘটেছে এবং তাদের বাবা -মায়েরা বিক্ষোভও করেছে। শিশুদের রক্তে সীসার মাত্রা বেড়ে গেলে তাদের শিক্ষণ বাধাগ্রস্ত হওয়া ছাড়াও তা আচরণে প্রভাব ফেলে। সীসা বিষক্রিয়া জনরোষ দেখা দেওয়ায় সীসা নির্গমণের হার কমানোর ঘোষণা দিয়েছে চীন। আগামী দুই অথবা তিন বছরের মধ্যে তিন চতুর্র্থাংশ ব্যাটারি কারখানা বন্ধ করে দেবে দেশটি। বিশ্বের সবচেয়ে বেশি শোধিত সীসা ভোক্তা চীন। আর এ সীসার ৭০ শতাংশই ব্যবহার করা হয়ে থাকে ব্যাটারি তৈরিতে। অনবরত সীসা বিষক্রিয়া ঘটলে কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ ও রক্ত স্বল্পতাসহ নানা ধরণের শারীরিক সমস্যা দেখা দেয়। ২০০৯ সালে প্রায় ৬শ’ শিশু সীসা বিষক্রিয়ার শিকার হলে বিক্ষোভকারীরা চেিনর একটি কারখানায় ঢুকে ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১০ঘ.