২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চকলেট হৃদযন্ত্রের জন্য উপকারী

চকলেট খেলে শুধু জিহ্বারই স্বাদ আস্বাদন হয় তা নয়, বরং রক্তচাপ কমানোসহ হৃদযন্ত্রের জন্য আরো কিছু কার্যকর উপকারও বয়ে আনতে পারে মুখরোচক এ খাবারটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

লন্ডন, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চকলেট খেলে শুধু জিহ্বারই স্বাদ আস্বাদন হয় তা নয়, বরং রক্তচাপ কমানোসহ হৃদযন্ত্রের জন্য আরো কিছু কার্যকর উপকারও বয়ে আনতে পারে মুখরোচক এ খাবারটি। এক হাজারেরও বেশি মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নতুন এক গবেষণায় একথা জানিয়েছেন গবেষকরা। গবেষণার পরিচালক যুক্তরাজ্যের নরওয়িচ মেডিকেল স্কুলের গবেষক লি হুপার বলেছেন, “আমার বক্তব্য হচ্ছে, কেউ যদি কালো চকলেট খেতে পছন্দ করে, তবে কিছুটা খাওয়া ভাল এবং এতে মনে হয় উপকার হবে।” তিনি আরো বলেছেন, “তবে এ ব্যাপারে এখনো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে, আমরা সবাই তা খাওয়া শুরু করব।” বিশেষ করে চকলেট মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায় কিনা সে ব্যাপারে গকেষণায় যথেষ্ট প্রমাণ মেলেনি। নতুন গবেষণা পরিচালনা করতে হুপার এ বিষয়ক পূর্ববর্তী আরো ৪২ টি গবেষণা ফলাফলের সহায়তা নিয়েছেন। পূর্ববর্তী বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, চকলেটপ্রেমীদের কয়েকটি হৃদরোগের আশঙ্কা কম থাকে, যেমন: উচ্চ রক্তচাপ সংক্রান্ত জটিলতা। ‘আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’ নামক এক সাময়িকীতে নতুন গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৩ঘ.