২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোজোনে রেকর্ড বেকারত্ব

ইউরোজোনে চলতি বছর জানুয়ারিতে বেকারত্বের হার নতুন রেকর্ড গড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 01:30 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ব্রাসেলস, মার্চ ০১ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - ইউরোজোনে চলতি বছর জানুয়ারিতে বেকারত্বের হার নতুন রেকর্ড গড়েছে। ইউরো মুদ্রা ব্যবহারকারী ১৭ টি দেশে জানুয়ারিতে বেকারত্বের হার বেড়ে ১০ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। ডিসেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪ থেকে ১০ দশমিক ৬ শতাংশ। ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোজানে এখন ১ কোটি ৬৯ লাখ বেকার রয়েছে। এর মধ্যে স্পেনে বেকারত্বের হার সবচেয়ে বেশি, ২৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে, ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, জানুয়ারিতে দেশটিতে বেকারত্বের হার বেড়ে ৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। বেকারত্বের মাসিক রেকর্ডের মধ্যে এটিই সর্বোচ্চ। ডিসেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৯ শতাংশ। ইউরোজোনের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি স্পেনে, ২৩ দশমিক ৩ শতাংশ। আর সবচেয়ে কম অস্ট্রিয়ায়, ৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২২ঘ.