২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেমস মারডকের পদত্যাগ

যুক্তরাজ্যে নিউজ ইন্টারন্যাশনালের নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিডিয়া মোঘল রুপার্ট মারডকের ছোট ছেলে জেমস মারডক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

লন্ডন, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে নিউজ ইন্টারন্যাশনালের নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিডিয়া মোঘল রুপার্ট মারডকের ছোট ছেলে জেমস মারডক। এখন থেকে ডেপুটি চিফ অপারেটিং অফিসার হিসেবে নিউজ করপোরেশনের আন্তর্জাতিক টেলিভিশন ব্যবসার দেখভাল করবেন তিনি। ব্রিটেনে নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিং কেলেঙ্কারির কারণে গত বছর থেকেই চাপের মুখে ছিলেন জেমস মারডক। এ কেলেঙ্কারির কারণে গত জুলাইয়ে বন্ধ হয়ে যায় নিউজ অব দ্য ওয়ার্ল্ড ট্যাবলয়েড। সুনাম ক্ষুন্ন হয় প্রকশনা সংস্থার। পার্লামেন্টে জেরার মুখে পড়েন রুপার্ট মারডক এমনকি জেমস মারডকও। বুধবার পদত্যাগের সময় জেমস তার সহকর্মীদের অবদানের প্রশংসা করার পাশাপাশি কোম্পানিরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তবে পদত্যাগ করলেও কোম্পানিতে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে জেমস মারডকের। এক বিবৃতিতে এমন কথাই জানিয়েছেন তার বাবা রুপার্ট মারডক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ঘ.