২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সহিংসতায় নিহত ২০

চীনের জিনজিয়াং অঞ্চলে মঙ্গলবার রাতে হামলাকারীদের ছুরিকাঘাতে ১৩ জন নিহত এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের গুলিতে আরো ৭ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বেইজিং, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের জিনজিয়াং অঞ্চলে মঙ্গলবার রাতে হামলাকারীদের ছুরিকাঘাতে ১৩ জন নিহত এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশের গুলিতে আরো ৭ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। সংঘাতপ্রবণ চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই এলাকায় এটি সর্বশেষ সহিংসতার ঘটনা। জিনজিয়াং সরকার জানিয়েছে, জিনজিয়াংয়ের দক্ষিণে অবস্থিত কাশগর শহরের ইয়েচেং এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটেছে। সেখানকার এক ব্যস্ত সড়কে পথচারীদের ওপর হঠাৎ এ হামলা হয়। ঘটনার পর পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের গুলিতে আরো ৭ জন নিহত হয়। স্থানীয় সরকার হামলাকারী বা নিহতদের পরিচয় বা জাতিগত পরিচয় জানতে পারেনি। এলাকাটিতে প্রধানত মুসলিম উইঘুর স¤প্রদায় ও হান চাইনিজদের মধ্যে উত্তেজনা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০১ঘ.