ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিসরের রাজধানী কায়রো বিমানবন্দর থেকে আল কায়েদার শীর্ষ কমাণ্ডার সাঈফ আল আদেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাঈফ যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্ডেট তালিকায় থাকা শীর্ষ আল কায়েদা কমান্ডার। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি আরো জানায়, পাকিস্তান থেকে আসা একটি বিমান েেক সাঈফ আল আদেল কায়রো বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। বিমানটি পে দুবাইতে যাত্রাবিরতি করে।
মিসরীয় নাগরিক আল কায়েদার এ কমান্ডারের আসল নাম মোহাম্মদ ইব্রাহিম মাক্বাবি। একসময় তিনি ওসামা বিন লাদেনের নিরাপত্তা প্রধান ছিলেন এবং সামরিক অভিযানগুলো তদারকি করতেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সাঈফ ধরা দিতে ইচ্ছুক বলেই জানতেন মিশরের কর্মকর্তারা। তারা সাঈফের মিশরে ফেরা এবং কর্তৃপক্ষের কাছে ধরা দেওয়ার পরিকল্পনা সম্পর্কে তথ্য পেয়েছিলেন।
পূর্ব আফ্রিকায় দূতাবাসে হামলার পর ১৯৯৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর ‘মোস্ট ওয়ান্টেডের’ তালিকায় ওঠে সাঈফের নাম।
২০০১ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর হামলার পর বিন লাদেনের ছেলে সাদ বিন লাদেনের সঙ্গে সাঈফ ইরান পালিয়ে যান বলেও ধারণা করা হয়।
তখন থেকে এ দুজন ইরানি রেভিল্যুশনারি গার্ডের কাছে গৃহবন্দি ছিলেন বলেও শোনা যায়। তবে ইরান কখনোই এ বিষয়টি স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯০৫ঘ.
bdnews24