২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন অলিম্পিকের সময় ধর্মঘটের হুমকি শ্রমিক ইউনিয়নের

ব্রিটিশ সরকারের জনসেবা খাতে ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণের ফলে ২০১২ সালের লন্ডন অলিম্পিক চলাকালীন বিপর্যয় ঘটতে পারে বলে হুমকি দিয়েছেন ব্রিটেনের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্রিটিশ সরকারের জনসেবা খাতে ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণের ফলে ২০১২ সালের লন্ডন অলিম্পিক চলাকালীন বিপর্যয় ঘটতে পারে বলে হুমকি দিয়েছেন ব্রিটেনের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়নের নেতা। ‘ইউনাইট’ ইউনিয়নের নেতা লেন ম্যাকক্লাস্কি জনসেবা ব্যয় কমানোর প্রতিবাদে নাগরিক অবাধ্যতারও আহ্বান জানিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘গার্ডিয়ান’ কে দেয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বিবিসির ওই খবরে আরো বলা হয়, ধর্মঘটের সম্ভাবনা নিয়ে ইউনিয়ন আলোচনা করেছে বলেন ম্যাক্লাস্কি। তবে এখনই ধর্মঘটের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান। ম্যাকক্লাস্কির এ মন্তব্যে প্রচণ্ড ‘ধাক্কা’ খেয়েছেন বলে জানিয়েছেন কনজারভেটিভ দলের কো-চেয়ারম্যান ব্যারোনেস ওয়ার্সি। সেইসঙ্গে তিনি এ বিষয়টিকে স্বার্থ সিদ্ধির একটি নগ্ন প্রচেষ্টা বলে উল্লেখ করে শ্রমিক নেতাদের বিষয়টি মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “লন্ডন অলিম্পিক দেশের জন্য অনেক বড় একটি উৎসব। পুরো বিশ্ব যে সময়টাতে ব্রিটেনের দিকে তাকিয়ে থাকবে ওই সময় ধর্মঘট আহ্বান করা কোনো শ্রমিক ইউনিয়ন প্রধানের জন্য লজ্জাজনক ব্যাপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১৩ ঘ.