আম্মান, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামা শহরে বিরোধী অবস্থানগুলোতে মঙ্গলবার সরকারি বাহিনীর গোলা হামলায় মঙ্গলবার ২০ জন নিহত হয়েছে।
হামা প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হেলফায়া শহরে বোমা হামলা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আন্দোলনকর্মীরা এ হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। গত দু সপ্তাহে প্রদেশটিতে এ নিয়ে অন্তত ১শ জন নিহত হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২২ঘ.
bdnews24