২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অকুপাই লন্ডন আন্দোলনকারীদের উচ্ছেদ করল পুলিশ

ব্রিটেনের সেন্ট পল ক্যাথেড্রালে ‘অকুপাইল লন্ডন’ আন্দোলনের শিবির থেকে আন্দোলনকারীদে উচ্ছেদ করে তাঁবু সরিয়ে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

লন্ডন, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ব্রিটেনের সেন্ট পল ক্যাথেড্রালে ‘অকুপাইল লন্ডন’ আন্দোলনের শিবির থেকে আন্দোলনকারীদে উচ্ছেদ করে তাঁবু সরিয়ে নিয়েছে পুলিশ। এর মধ্য দিয়ে যবনিকাপাত ঘটলো অক্টোবর থেকে শুরু হওয়া আন্দোলনের । সোমবার মধ্যরাতে এ উচ্ছেদ অভিযান চালায় ব্রিটিশ পুলিশ। এ অভিযান শান্তিপূর্ণ হলেও এখান থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে ধস্তাদস্তিতে কমপক্ষে দুইজন আহত হয়েছে। ব্রিটিশ হাইকোর্টের আদেশে অকুপাই লন্ডন আন্দোলনকারীদের ক্যাথেড্রাল থেকে উচ্ছেদ করা হয়। আন্দোলনকারীদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার অনুমতি দিতেও অস্বীকৃতি জানানো হয়েছে। ক্যাথেড্রাল থেকে আন্দোলকারীদের উচ্ছেদ করা নিয়ে লন্ডন সিটি কর্পোরেশনের পদক্ষেপ হাইকোর্ট বৈধ বলে সিদ্ধান্ত দেওয়ায় এবং আন্দোলনকারীদের উচ্চ আদালতে আপিলের অনুমতি না থাকায় বিনা বাধাতেই এ উচ্ছেদ অভিযান চলে। কর্পোরেট বিরোধী এ আন্দোলনকারীরা গত বছর ১৫ অক্টোবর সেন্ট পল ক্যাথেড্রালে তাঁবু গেড়ে অবস্থান নেয়। যুক্তরাষ্ট্রের অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনকারীদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অকুপাই লন্ডন আন্দোলন শুরু করে ব্রিটিশরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৫ঘ.