নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিডিও গেম দেখে বাস্তবিক অর্থে ঘুষাঘুষি, বোলিং করে বা নেচে শিশুদের দৈনন্দিন শরীরচর্চার চাহিদা পূরণ হয় না বলেই সংশয় প্রকাশ করা হয়েছে সা¤প্রতিক এক গবেষণা প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, যেসব ভিডিও গেম খেলার সময় শিশুদের শারীরিক কসরত করতে হয় ক্রিয়াশীল বা ‘অ্যাকটিভ ভিডিও গেম’ নামে পরিচিত সেই সব ভিডিও গেম খেলে খুব বেশি শরীরচর্চার উপকার পাওয়া যায় না। যে ভিডিও গেমগুলো বসে বসে খেলতে হয় শরীরের ওপর সেগুলোর প্রভাবের সঙ্গে এগুলোর তফাৎ খুব একটা নেই বললেই চলে।
তবে ক্রিয়াশীল ভিডিও গেম অন্যান্য ভিডিও গেম বা টিভি দেখার চেয়ে কিছুটা উপকারী বলে তারা মত দিয়েছেন। সক্রিয় ভিডিও গেমে অন্যান্য বিকল্পগুলোর তুলনায় বেশি ক্যালোরি খরচ হয় বলে তারা প্রমাণ পেয়েছেন। তবে তা শিশুদের দৈনন্দিন প্রয়োজনীয় শরীর চর্চার অভাব পূরণ করে না বলেই জানিয়েছেন তারা।
তারপরও গুটিকয়েক স্বাস্থ্য গবেষক আশা প্রকাশ করে বলেছেন, ক্রিয়াশীল ভিডিও গেমের মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় শরীরচর্চার কিছুটা হলেও পূরণ হতে পারে। এগুলো একদিন মুক্ত পরিবেশে খেলাধূলার বিকল্প হয়ে উঠবে। যেসব এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে শিশুরা বাইরে খেলতে যেতে পারে না সেসব এলাকার শিশুদের জন্য এটিই হবে বিকল্প ব্যবস্থা।
ক্রিয়াশীল ভিডিও গেম মুক্ত পরিবেশে খেলাধূলার বিকল্প হয়ে উঠছে কিনা তা প্রমাণ করতে গবেষকরা একটি পরীক্ষা চালিয়েছেন। তারা ৯ থেকে ১২ বছর বয়সী প্রায় একই ওজনের ৭৮টি শিশুকে বাছাই করেন যাদের সক্রিয় বা সাধারণ কোনো গেম সিস্টেমই ছিল না।
অর্ধেক শিশুকে ক্রিয়াশীল ভিডিও গেম এবং বাকী অর্ধেককে সাধারণ ভিডিও গেম সিস্টেম দিয়ে ১৩ সপ্তাহ ধরে এই শিশুদের পর্যবেক্ষণ করা হয়। তাদের শারীরিক সক্রিয়তাও পরীক্ষা করা হয়।
প্রাপ্ত ফলে দেখা গেছে, যারা সক্রিয় ভিডিও গেম খেলেছে তাদের শারীরিক ব্যায়াম সাধারণ গেম খেলুড়েদের তুলনায় তেমন বেশি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৭ঘ.
bdnews24