২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আহ্বান

পাকিস্তানের সাবেক একনায়ক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আহ্বান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 05:39 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক একনায়ক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আহ্বান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই পদক্ষেপের মধ্যদিয়ে নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মোশাররফকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলো। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সন্ত্রাসবিরোধী শাখার পাঠানো চিঠি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করছে বলে এক নির্ভরযোগ্যসূত্রের বরাত দিয়ে দ্য ডন জানায়। পুলিশের আন্তর্জাতিক সংস্থার ‘রেড নোটিশ’ জারির অর্থ হলো সন্দেহভাজন তাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত হবেন। সেই সাথে যার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হবে তার অবস্থান সম্পর্কিত সব ধরনের তথ্য ইন্টারপোলকে অবহিত করবে বিশ্বের সব রাষ্ট্রের পুলিশ সংস্থা। পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিপলস পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক নির্বাচনী সমাবেশে বোমা হামলা ও গুলিতে নিহত হন বেনজির। তার কয়েকদিন আগেই তিনি দীর্ঘ নির্বাসন শেষে পাকিস্তানে ফিরেছিলেন। ওই সূত্র নিশ্চিত করেছে, বেনজির হত্যাকাণ্ডের সঙ্গে মোশাররফের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে বলে পাকিস্তানের যৌথ তদন্তকারী দল কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে জানিয়েছে। আর বেনজির হত্যাকাণ্ডের যাবতীয় তথ্য-প্রমাণের কাগজপত্র এবং মোশাররফের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপিও তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। জেনারেল পারভেজ মোশাররফ ২০০৮ সালে অগাস্টে স্বেচ্ছায় নির্বাসনে যান। এরপর থেকে তিনি লন্ডন ও দুবাইয়ে বসবাস করছেন। স¤প্রতি তিনি পাকিস্তানে ফিরে দেশটির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। কিন্তু পাকিস্তানে আসার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করার ঘোষণা দেয় সরকার। এরপরই তিনি পাকিস্তানে ফেরার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ.