আম্মান, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্স)-সিরিয়ার হোমস শহরের পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর চলমান গোলা হামলার মধ্যেই সোমবার গণভোটে নতুন সংবিধান অনুমোদনের ঘোষণা দিয়েছে সরকার।
বিরোধীপক্ষের বয়কটের মুখেও সিরিয়ায় অনুষ্ঠিত এ গণভোট দেশে বিদেশে সমালোচিত হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ৮০ মিলিয়নেরও বেশি ভোটারের মধ্যে নতুন সংবিধানের পক্ষে পড়েছে ৮৯ দশমিক ৪ শতাংশ ভোট।
সিরিয়ার সরকারি কর্মকর্তারা গণভোটে ৬০ শতাংশ ভোটার উপস্থিতির কথা বললেও কূটনীতিকরা বলছেন, ভোটার উপস্থিতি ছিলো নগণ্য। নতুন সংবিধানের লক্ষ্যে রোববার বিতর্কিত এ গণভোট অনুষ্ঠান করে আসাদ সরকার।
এ সংবিধানে তিন মাসের মধ্যে বহুদলীয় নির্বাচন দেওয়াসহ কিছু বিষয়ে সংস্কারের প্রস্তাব থাকলেও এর মাধ্যমে ২০২৮ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যেতে পারেন আসাদ।
দেশজুড়ে রক্তক্ষয়ী হামলা-সহিংসতার মধ্যে অনুষ্ঠিত গণভোটকে ‘প্রহসন’ বলে সমালোচনা করেছে সিরিয়ার বিরোধীপক্ষ এবং পশ্চিমা নেতারা।
হোমসে সোমবারেও প্রচণ্ড গোলা হামলা হয়েছে। আসাদ বিরোধীপক্ষের কর্মী মোহম্মদ আল-হোমসি রয়টার্সকে বলেন, “ হোমসের খালিদিয়া, আশিরা বায়দা, বাবা আমরো ও পুরনো শহরে ভোর থেকে প্রবল গোলা বর্ষণ হচ্ছে।”
তিনি আরো বলেন, “সেনাবাহিনী প্রধন সড়ক থেকে শুরু করে অলিগলিতে গুলি করছে। প্রাথমিকভাবে বাজার এলাকায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।”
ওদিকে, ইদলিবের বিনিশ শহরের আবাসিক এলাকায় সেনারা গোলা, মর্টার এবং বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে। সারমিন এবং মারাত আর নুমান শহরেও কয়েকটি বিরোধী অবস্থানে কয়েকবার ট্যাংক হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
দক্ষিণ দিক থেকে মারাত আল নুমানে ঢুকেছে কয়েকটি ট্যাংক। বাজার এলাকায় একটি গোলার আঘাতে একজন নিহত হয়েছে।
সংবাদদাতারা বলছেন, এলোপাতাড়ি হামলা চলছে। বিদ্রাহী অবস্থানগুলোর চেয়ে বরং আবাসিক এলাকাগুলোই গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি।
রোববার গণভোটকে কেন্দ্র করে সহিংসতায় সেনা ও বেসামরিক নাগরিক মিলিয়ে অন্তত ৫৯ জন নিহত হয়েছে।
হোমস েেক আহতদের সরিয়ে নেয়ার জন্য যুদ্ধ বন্ধে র্ব্য হয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। হোমসের কিছু অংশের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলেও আইসিআরসি জানিয়েছে।
সিরিয়ার ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে ইউরোপে সিরিয়ার সেন্ট্রাল ব্যাংকের সম্পদ জব্দ করাসহ প্রেসিডেন্ট বাশার আল আসাদের ৭ ঘনিষ্ঠ সহযোগীর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়াও ইইউ দেশগুলোতে সিরিয়ার পণ্যবাহী বিমান চলাচল নিষিদ্ধ হয়েছে এবং সোনা ও মূল্যবান অন্যান্য জিনিসের বাণিজ্যও ওপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ায় প্রায় ১১ মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে। সরকারি বাহিনী ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছেন আসাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১২ঘ.
bdnews24