২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ন্যাটো ঘাঁটিতে হামলায় ৭ মার্কিনি আহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দজ শহরে বিক্ষোভকারীরা রোববার মার্কিন ঘাঁটিতে একটি গ্রেনেড ছুড়ে মারলে ৭ মার্কিন সেনা প্রশিক্ষক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

কুন্দুজ, আফগানিস্তান, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দজ শহরে বিক্ষোভকারীরা রোববার মার্কিন ঘাঁটিতে একটি গ্রেনেড ছুড়ে মারলে ৭ মার্কিন সেনা প্রশিক্ষক আহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান সামিহুল্ল¬াহ কাতরা সাংাবাদিকদের একথা জানিয়েছেন। ওদিকে, ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (আইএসএএফ) ঘাঁটির বাইরে একটি বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। কিন্তু হতাহতের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৭ঘ.