২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংতার মধ্যেই গণভোট সিরিয়ায়

সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যেই নতুন সংবিধানের লক্ষ্যে গণভোট অুনষ্ঠিত হচ্ছে। বিরোধীরা এ ভোট বয়কট করছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যেই নতুন সংবিধানের লক্ষ্যে গণভোট অুনষ্ঠিত হচ্ছে। বিরোধীরা এ ভোট বয়কট করছে। রোববার ভোটের দিনেও হোমস শহরসহ অন্যান্য জায়গায় বোমা হামলা ও সহিংসতায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস জানায়, হোমস শহরে বোমা হামলায় নিহত হয়েছে ৯ বেসামরিক নাগরিক। অপরদিকে, বিদ্রোহী যোদ্ধাদের হাতে নিহত হয়েছে ৪ সেনা। সিরিয়ার অন্যান্য শহরে সহিংসতায় নিহত হয়েছে আরো ৮ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য। দেশজুড়ে এ অস্থিরতার মধ্যেই রোববার স্থানীয় সময় সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে ১২ ঘণ্টা। তিন মাসের মধ্যে বহুদলীয় পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব সম্বলিত নতুন সংবিধানের ওপরই অনুষ্ঠিত হচ্ছে এ গণভোট। প্রেসিডেন্ট আসাদের বিরোধী পক্ষ এ সংবিধানকে ধোঁকা এবং গণভোটকে প্রহসন আখ্যা দিয়ে তা প্রত্যাখান করেছে এবং আসাদের পদত্যাগ দাবি করেছে। সিরিয়ার প্রায় ১ কোটি ৪৬ লাখ ভোটারের জন্য দেশজুড়ে ১৩ হাজারেও বেশি ভোট কেন্দ্র স্থাপন করেছে সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে রাজধানী দামেস্কসহ অন্যান্য শহরগুলোতে লোকজনকে ভোট দিতে দেখা গেছে। ভোটের পরিবেশও দেখা গেছে স্বাভাবিক। তবে দেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণের অনেক জায়গাতেই বিস্ফোরণ, গোলাগুলির কারণে ভোটের পরিবেশ বিঘিœত হওয়ার খবর এসেছে। হামা, ইদলিব এবং দেরায় সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে। ওদিকে, ইস্তুাম্বুলে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু গণভোট নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “একদিকে সরকার গণভোটের কথা বলছে, অন্যদিকে বেসামরিক এলাকাগুলোতে ট্যাংক হামলা চালানো হচ্ছে। আপনার কি মনে হয় জনগণ পরদিন আবার ওই শহরেই ভোট দিতে যাবে?” সিরিয়ার এ গণভোটকে ‘উপহাস’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রও তা প্রত্যাখান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫২ঘ.