২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার গির্জায় বোমা হামলা, নিহত ২

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জসে একটি গির্জায় রোববার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

জস, নাইজেরিয়া, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জসে একটি গির্জায় রোববার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ খ্রিস্টান তরুণরা পিটিয়ে আরো দুই মুসলিমকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির জরুরি সংস্থা। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র যুশুয়া শুয়াইব হামলাকারীসহ তিন জনের মৃত্যু নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৫ঘ.