২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গুলিতে দুই মার্কিন সেনা কর্মকর্তা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের ভিতরে গুলিতে মার্কিন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 03:56 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণলায়ের ভিতরে গুলিতে মার্কিন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছে। আফগানিস্তানে নিয়োজিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) এক মুখপাত্র শনিবার তাদের দুই কর্মকর্তা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে হত্যাকারী আফগান পুলিশ না সেনাবাহিনীর সদস্য তা জানাননি তিনি। আইএসএফ-এর এক বিবৃতিতে বলা হয়, কাবুলে এক ব্যক্তির গুলিতে ইন্টারন্যাশনাল সকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের দ্ইু সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, নিহতরা দুজনই মার্কিন নাগরিক। তাদের একজন মার্কিন সেনাবাহিনীর কর্নেল ও অন্যজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। তালেবান এ হত্যকাণ্ডের দায় স্বীকার করে বলেছেন, বাগরাম বিমান ঘাঁটিতে কোরআন অবমাননার প্রতিশোধ হিসেবে মার্কিন কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। জাতিসংঘ কম্পাউন্ডে অগ্নিকাণ্ড আফগানিস্তানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে পঞ্চম দিনের মতো দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এদিন কুন্দুজ শহরে জাতিসংঘের একটি কম্পাউন্ডে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে চার জন নিহত হয় বলে স্থানীয় চিকিৎসকরা জানান। একই ঘটনায় দক্ষিণাঞ্চলীয় লোগার প্রদেশেও বিক্ষোভ-সহিংসতায় তিন জন নিহত হয়। কোরআন পোড়ানোর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতায় দেশটিতে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩২২ ঘ.