সানা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিয়েছেন আব্দু রাব্বু মনসুর হাদি।
এর মধ্য দিয়ে দেশটিতে সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর প্রায় তিন দশকের শাসনের অবসান হল।
প্রায় এক বছর ধরে সরকার বিরোধী আন্দোলনের পর উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি)’র মধ্যস্থতায় ডেপুটি মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়ান প্রেসিডেন্ট সালেহ।
চুক্তি অনুসারে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন মনসুর হাদি। মঙ্গলবার একক প্রার্থীর এ নির্বাচনে ইয়েমেনের ভোটারদের ৬০ শতাংশ অংশ নেন।
শপথ গ্রহণের পর হাদি জানান, ইয়েমেনের এ সংকটকালীন পরিস্থিতি থেকে উত্তরণের একটি পথ নির্ধারণের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সমস্যা নিয়ন্ত্রণ ও আন্দোলনে বাস্তুহারাদের ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নিবেন।
ইয়েমেনের নতুন এ প্রেসিডেন্ট বলেন, “আমরা যদি বাস্তবিকভাবে এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করি তবে বিশৃঙ্খলা আমাদের পেয়ে বসবে।”
নির্বাচনের একমাত্র প্রার্থী ভাইস প্রেসিডেন্ট আব্দু রাব্বু মনসুর হাদিকেই ভোট দিয়ে নির্বাচিত করছে ভোটাররা। এর মাধ্যমে সালেহর লৌহশাসনের অবসান ঘটিয়ে ইয়েমেনে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে ধারণা করা হলেও দেশটিতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা অপরিবর্তিত রয়েছে।
সালেহ বিরোধীদের সঙ্গে করা এক চুক্তির শর্তানুযায়ী মনসুর হাদি ইয়েমেনের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন। ওই চুক্তি বাস্তবায়নের ধারাবাহিকতায়ই ক্ষমতা থেকে সালেহকে পুরোপুরি সরিয়ে দিতে এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হাদি বিপুল ভোট পান।
ইয়েমেনে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বন্ধে প্রতিবেশি উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সমর্থনে ইয়েমেনের সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার চুক্তি স্বাক্ষর করাতে সমর্থ হন।
ইয়েমেনে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের মধ্য দিয়ে আরব অঞ্চলে সা¤প্রতিক গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো চতুর্থ প্রেসিডেন্ট হলেন আলি আব্দুল¬াহ সালেহ। তার আগে তিউনিসিয়ায় জিনে আল আবেদিন বেন আলি, মিশরে হোসনি মুবারক, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি আরব জনগণের গণতান্ত্রিক অভ্যুথান ‘আরব বসন্তে’ ক্ষমতা হারান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৮০০ ঘ.
bdnews24