২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলানির সঙ্গে আইএসআই প্রধানের সাক্ষাৎ

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)’র প্রধান লেফটেন্ট্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)’র প্রধান লেফটেন্ট্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে দেখা করেছেন। শুক্রবারের ওই সাক্ষাতে তারা পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। আগামী ১৮ মার্চ সুজা পাশার অবসরের যাওয়ার কথা রয়েছে। আইএসআই প্রধান হিসেবে সুজার মেয়াদ পিপলস পার্টি সরকারের আর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, এমন খবর যখন বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সময়ই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুজা। ২০১০ সালেই সুজার অবসর নেওয়ার সরকারি বয়সসীমা পার হয়ে যায়। গোয়েন্দাপ্রধান হিসেবে এ পর্যন্ত দুইবার তার মেয়াদ বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে গোয়েন্দাপ্রধানের সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, “প্রধানমন্ত্রী গিলানি ও গোয়েন্দা প্রধান সুজার মধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।” বিস্তারিত কিছু না জানিয়ে বিবৃতিতে আরো জানানো হয়, “বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে”। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশিরও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৩ ঘ.