২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে এক মাদক পাচারকারীর শিরশ্ছেদ

মাদক পাচারের দায়ে সৌদি আরবে এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক পাচারের দায়ে সৌদি আরবে এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। অভিযুক্ত সৌদি নাগরিক ওয়াহিদ আতাওয়ি উল্ল্যেখযোগ্য পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে দেশে এনেছিলেন বলে স্বীকার করেছেন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ’র বরাত দিয়ে শনিবার এ তথ্য জানায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। এবছরের শুরু থেকে এ পর্যন্ত নয়জনের শিরশ্ছেদের ঘটনা ঘটলো সৌদি আরবে। ২০১১ সালে দেশটিতে মোট ৭৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কঠোর রক্ষণশীল দেশ সৌদি আরবে বিভিন্ন অপরাধের সাজা মৃত্যুদণ্ড। অপরাধগুলোর মধ্যে রয়েছে ধর্ষণ, হত্যা, সশস্ত্র ডাকাতি, মাদক পাচার। এমনকি ধর্মত্যাগের শাস্তি হিসেবেও শিরশ্ছেদ করার বিধান রয়েছে দেশটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫৩৩ ঘ.