জিনতান, লিবিয়া, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্বত্য শহর জিনতানের বেলেপাথর ও কংক্রিটের বিল্ডিংগুলোর মধ্যে কোনো এক গোপন স্থানে লিবিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দি সাইফ আল ইসলাম নিজের পরিণতিকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন।
কী পরিণতি অপেক্ষা করে আছে তার জন্য? কবে হবে তার বিচার? বন্দি অবস্থায় কেমন আছেন তিনি?
তিন মাস আগে সাহারা মরুভূমির একটি এলাকা থেকে তাকে আটক করার পর থেকে জিনতানে বন্দি করে রাখা হয়েছে। সে ছিল তার পিতা গাদ্দাফির উত্তরসূরী। লিবিয়ার নতুন সরকার তার বিচার শুরু করা না পর্যন্ত এখানেই বন্দি থাকতে হবে সাইফকে।
তবে জিনতানে বন্দি অবস্থায় তাকে যেভাবে রাখা হয়েছে তাতে লিবিয়ার অন্তর্র্বতী সরকারের (এনটিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সাইফের বন্দি জীবন স্থানীয়দের মর্জি অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে। তার সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে যেন বিচার শুরু হওয়ার আগে তার কোনো ক্ষতি কেউ করতে না পারে।
তবে কারো কারো কাছে তার প্রতি রাখা সজাগ দৃষ্টিকে বাড়াবাড়ি বলেও বোধ হচ্ছে।
জিনতানের এক বাসিন্দা রসায়নের শিক্ষক বিলগাশিম আবদুল্লাহ বলেন, “তাকে নিরাপদে রাখার মতো অবস্থা ত্রিপোলিতে নেই, তাই জিনতানের লোকদের তত্ত্বাবধানেই তাকে রাখতে হবে। জিনতানের বাইরে রাখা হলে তাকে অপহরণ করা হতে পারে বা মেরে ফেলা হতে পারে।”
বিলগাশিমের মতো জিনতানের ৩৫ হাজার বাসিন্দার অনেকেই মনে করেন এখান থেকে ত্রিপোলিতে নেওয়া হলে গাদ্দাফির মতো সাইফকেও মেরে ফেলা হবে।
“জিনতানে আমরা তাকে রক্ষা করতে পারবো, কিন্তু ন্যায় বিচারের জন্য তাকে হস্তান্তর করতে হবে। আমরা তার বেশ যতœ নিচ্ছি। আমরা তাকে নিয়মিত খাবার দেই। এটা আমাদের সংস্কৃতি আর এটাই ইসলামিক রীতি,” বলেন বিলগামিশ।
সাইফের প্রতি জিনতানবাসীর এই যতœআত্তি ক্ষমতাসীন এনটিসি সরকার মেনে নিয়েছে। যেহেতু সাইফের দায়িত্ব তারা নিতে পারছে না তাই এক্ষেত্রে সরকারেরও করার কিছু নেই।
দুই সপ্তাহ আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিলো, আগামী দুই মাসের মধ্যে সাইফকে ত্রিপোলির একটি কারাগারে নিয়ে এসে বিচার শুরু করা হবে।
সরকারের আইনবিভাগের পক্ষ থেকে সাইফের অপরাধের বিষয়ে একটি তদন্ত শুরু হলেও আগামী জুনে সাধারণ নির্বাচনের আগে এ বিষয়ে সরকার মনোযোগ দেবে না বলেই অনেকের ধারণা।
আন্তর্জাতিক অপরাধ আদলত সাইফকে তাদের কাছে হস্তান্তরের অনুরোধ করলেও এনটিসি সরকার জানিয়েছে লিবিয়ার আইন অনুয়ায়ী লিবিয়াতেই সাইফের বিচার করা হবে।
বিচারে দোষী সাব্যস্ত হলে তার ফাঁসির দণ্ডাদেশ হতে পারে।
অনেকই ধারণা করছেন জিনতানে সাইফকে রাখার পেছনে জিনতানবাসীর গোপন পরিকল্পনা আছে। সাইফকে তারা দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই তার দেখভাল করছে।
সাইফকে ধরে রাখার মাধ্যমে এনটিসির বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সুবিধাজনক অবস্থান তৈরি করার গোপন অভিসন্ধি নিয়েই কাজ করছে জিনতানিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২২ ঘ.
bdnews24