২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাড

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পদত্যাগী পররাষ্ট্র মন্ত্রী কেভিন রাড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ক্যানবেরা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পদত্যাগী পররাষ্ট্র মন্ত্রী কেভিন রাড। তিনি আরো জানিয়েছেন, সোমবার দলীয় নেতৃত্ব নির্বাচনেও অংশ নেবেন তিনি। রাড জানান, আগামী ২০১৩ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব্ দিতে তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তিক্ত ও ক্ষতিগ্রস্ত নেতৃত্বকে কেন্দ্র করে সৃষ্ট উদ্বেগের সমাপ্তিতে সোমবার নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেন জুলিয়া গিলার্ড। আগামী নির্বাচনে সরকার ক্ষতির মুখে পড়বে- জনমত জরিপে এমন তথ্য বেরিয়ে আসার পর থেকেই নেতৃত্ব সংকটের সৃষ্টি হয়। জুলিয়ার সমর্থকরা জানান, লেবার পার্টিতে জুলিয়ার সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এবং রাডের বিরুদ্ধে নেতৃত্বের নির্বাচনে তিনি সহজেই জয়ী হবেন। কিন্তু জরিপে দেখা যায়, ভোটারদের কাছে রাড বেশি জনপ্রিয় এবং আবারো তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে প্রচারাভিযানে যোগ দিতে অস্ট্রেলিয়ার জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন রাড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩০০ ঘ.