২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে থানায় সশস্ত্র হামলা, ৩ পুলিশ নিহত

উত্তরপশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের একটি থানায় বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে ৩ পুলিশ নিহত ও ৭ পুলিশ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 05:43 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরপশ্চিম পাকিস্তানের পেশোয়ার শহরের একটি থানায় বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে ৩ পুলিশ নিহত ও ৭ পুলিশ আহত হয়েছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আক্রান্ত থানাটি পেশোয়ারের কেন্দ্রস্থলে অবস্থিত বলে জানিয়েছে বিবিসি। বোমাসজ্জিত পাঁচ বন্দুকধারী থানাটিতে আক্রমণ চালায়। এদের মধ্যে তিনজন পুলিশের পাল্টা হামলায় নিহত হয় বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, লড়াই চলাকালে হামলাকারীরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এখনো পর্যন্ত কোনো মহল হামলার দায়িত্ব স্বীকার করেনি। সম্প্রতি পেশোয়ারে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে, গত বৃহস্পতিবার শহরের একটি বাস স্টপেজে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৯ ঘ.