কাবুল, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন সেনাদের কোরান পোড়ানোর প্রতিবাদে চলমান বিক্ষোভে বৃহস্পতিবার এক আফগান সেনা গুলি করে দুই ন্যাটো সেনাকে হত্যা করেছে।
কোরান পোড়ানোর জবাবে তালেবানরা আফগানদের প্রতি বিদেশি সেনা ঘাঁটিতে হামলা ও পশ্চিমাদের হত্যার আহ্বান জানানোর কয়েক ঘন্টা পর এ হত্যাকাণ্ড ঘটল।
নানগরহার প্রদেশে বিক্ষোভ চলাকালে এক আফগান সেনা ন্যাটো সেনাদের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পশ্চিমা কয়েকটি সামরিক সূত্র ও স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছে।
ন্যাটো এ খবর নিশ্চিত করে জানিয়েছে যে, পূর্বাঞ্চলীয় ওই প্রদেশে আফগান সেনার পোশাক পরা এক ব্যক্তি গুলি করে ২ ন্যাটো সেনাকে হত্যা করেছে।
তবে বিক্ষোভের সঙ্গে এ হত্যার ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সে সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো।
গত মঙ্গলবার আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বাগরাম বিমান ঘাঁটিতে কোরান পোড়ানোর খবর ছড়িয়ে পড়ার পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে।
দেশজুড়ে চলা বিক্ষোভে এ পর্যন্ত ১১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে পূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে। এছাড়া রাজধানী কাবুল ও জালালাবাদ শহরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিক্ষোভের দ্বিতীয় দিন বুধবার কয়েকটি শহরে বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে ¯ে¬াগান দেয় এবং মার্কিন ও অন্যান্য বিদেশি সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার দাবি জানায় তারা।
ওইদিন আফগানিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর গুলিতে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়া রাজধানী কাবুলে বিদেশি কর্মীদের একটি হাউজিং কম্পাউন্ডে আগুন দেয় বিুব্ধ আফগানরা।
প্রেসিডেন্ট হামিদ কারজাই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়া আফগানিস্তানজুড়ে পশ্চিমাবিরোধী রোষ ঠেকাতে ঘটনার পরপরই এ ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প্রধান জেনারেল জন অ্যালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৭ঘ.
bdnews24