২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত নভেম্বরে ন্যাটোর হামলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকে দু’দেশের স্বাভাবিক সম্পর্কে অচলাবস্থা শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত নভেম্বরে ন্যাটোর হামলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকে দু’দেশের স্বাভাবিক সম্পর্কে অচলাবস্থা শুরু হয়। সোমবার লন্ডনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে এক বৈঠকে হিলারি ওই কথা জানান। সোমলিয়ার পরিস্থিতি নিয়ে লন্ডনে এক সম্মেলনের বিরতিতে হিলারি ও খারের মধ্যে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী খারকে হিলারি বলেন, “প্রজ্ঞার সঙ্গে এ সমস্যা সমাধানে পার্লামেন্টের সময় নেওয়ার অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আমরা প্রস্তুত হয়ে আছি।” যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ওই তথ্য প্রকাশ করে। ঊর্ধ্বতন ওই কর্মকর্তা আরো জানান, খারকে হিলারি আরো জানান, যুক্তরাষ্ট্রের প্রশাসন পাকিস্তানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের পরিদর্শন আবার শুরু করতে চায়। বৈঠকে দুই পক্ষের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেন বলে প্রকাশিত খবরে জানানো হয়। বৈঠকের পর দুই নেতা একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। নভেম্বরের ঘটনার পর এই প্রথম দুপক্ষের উচ্চ পর্যায়ের কোনো নেতা একসঙ্গে আহারে মিলিত হলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫১ ঘ.