২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসে হামলা চলছে

সিরিয়ার হোমস শহরে বৃহস্পতিবারও হামলা চালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

আম্মান/বৈরুত, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে বৃহস্পতিবারও হামলা চালিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। এ নিয়ে ২০ দিন ধরে শহরটিতে সরকারি বাহিনীর হামলা চলছে। বুধবারের হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। আন্তর্জাতিক উদ্বেগ-উৎকণ্ঠা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। ইনশাত ও বাবা আমরোতে রকেট গোলা ও মর্টার হামলা চলছে। আসাদের বিরোধী পক্ষের কর্মী আব্দাল¬াহ আল হাদি হোমস থেকে বলেন, “বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠছে।” হোমস শহরে বুধবার বোমা হামলায় দুই পশ্চিমা সাংবাদিকসহ নিহত হয়েছে আরো বহু মানুষ। বাবা আমরোর একটি এলাকা থেকে বুধবার উদ্ধার করা হয়েছে ৬০ টিরও বেশি লাশ। আকাশে বেশ কয়েকটি হেলিকপ্টার চক্কর দেওয়ার পরপরই বোমা হামলা শুরু হতে থাকে বলে জানিয়েছে হোমসের এক অধিবাসী। ভিডিওতে দেখা গেছে বোমা হামলায় লন্ডভণ্ড হোমস শহরের দৃশ্য- গুঁড়িয়ে যাওয়া বাড়িঘর, জনমানবশূণ্য রাস্তাঘাট, আহতদের আর্তনাদ। পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। রক্তক্ষয় বন্ধে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপেরও দাবি উঠেছে। সামরিক হস্তক্ষেপই সঙ্কট সমাধানের একমাত্র উপায় বলে মত দিয়েছে সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল ‘এসএনসি’। হামলা বন্ধের জন্য সিরিয়াকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। মানবিক সহায়তার জন্য ত্রাণকর্মীদের নিরাপদ করিডোর দেওয়ারও আহ্বান জানিয়েছে ফ্রান্স এমনকি রাশিয়াও। আক্রান্ত এলাকায় জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে সিরিয়া সরকার ও বিদ্রোহীদের প্রতি আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রসও প্রতিদিন ২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪০ঘ.