বাগদাদ, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকজুড়ে বৃহস্পতিবার আত্মঘতী বোমা হামলা, গুলি ও অন্যান্য হামলায় অন্তত ৬০ নিহত হয়েছে।
আহত হয়েছে দুই শতাধিক মানুষ। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মার্কিন সেনারা ইরাক ছাড়ার পর এটিই দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। এর জন্য আল কায়েদাকে দায়ী করা হচ্ছে।
বাগদাদের শিয়া এলাকাগুলোসহ অন্যান্য আরো কয়েকটি শহর ও নগরীতে সকালের দিকে এ হামলা হয়। রাজধানীতে শিয়া অধ্যুষিত অঞ্চলগুলোতেই অন্তত ১০টি হামলা হয়েছে। পুলিশ টহল, যাত্রী ও বাজার এলাকায়ও হামলা হয়। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে।
এয়াড়া, ইরাকের উত্তরাঞ্চলের মসুল থেকে হিল¬া ও বাগদাদের দক্ষিণাঞ্চলে ১২টিরও বেশি বিস্ফোরণ হয়েছে। এ হামলাগুলোর বেশিরভাগই পুলিশকে লক্ষ্য করে চালানো হয়।
পুলিশ জানায়, কারাডা এলাকায় দুটি গাড়ি বোমা হামলাসহ তিনটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি গাড়ি বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত ও ২৭ জন আহত এবং অপর গাড়ি বোমা হামলায় একজন মারা গেছে।
রাজধানীর উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত কাদিমিয়া জেলায় গাড়ি বোমা হামলায় ছয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
ওদিকে মনসুরে পুলিশ টহল লক্ষ্য করে গাড়ি বোমা হামলা এবং দক্ষিণাঞ্চলের দৌরায় রাস্তার পাশে পুতে রাখা দুটি বোমা বিস্ফোরণে ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়া বাগদাদের বাইরে বালাদ শহরে গাড়ি বোমা হামলায় সাতজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।
আধামিয়া এলাকার একটি পুলিশ চেকপয়েন্ট এবং বাকুবায় বন্দুকধারীদের হামলায় হতাহত হয় আরো কয়েকজন।
সব মিলে বৃহস্পতিবার ইরাকে ১৬ টি গাড়ি বোমা হামলা, ৮ টি রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণ, কয়েকটি বন্দুকধারীদের হামলা এবং মর্টার হামলা হয়েছে।
এর আগে রোববার বাগদাদ পুলিশ একাডেমিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৯ জন নিহত হয়।
ইরাক নিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় আরব লিগ সম্মেলনের আগে এ হামলা হলো। ওই সম্মেলন পণ্ড করাই হামলার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইরাকের পার্লামেন্টের স্পিকার ওসামা আল নুজাইফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমডি/১৮২৮ঘ.
bdnews24