কাবুল, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরআন অবমাননার ঘটনার পরে বিদেশি সেনা ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে পশ্চিমাদের হত্যা করতে আফগানদের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান নেতারা।
আফগানিস্তানে মার্কিন সেনাদের কোরান পোড়ানোর খবরে ছড়িয়ে পড়া বিক্ষোভের তৃতীয় দিন বৃহস্পতিবার এ আহ্বান জানালো তারা।
ই-মেলে পাঠানো এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহ উল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমাদের সাহসী জনগণের উচিৎ আক্রমণকারীদের সেনাঘাঁটিগুলোতে হামলা চালানো। তাদের ধরে পিটিয়ে মেরে ফেলে শিক্ষা দিতে হবে যেনো আর কখনো কোরআনকে অপবিত্র করার সাহস না করে।”
আফগানিস্তানে মার্কিন সেনাদের কোরান পোড়ানোর খবরে ছড়িয়ে পড়া বিক্ষোভের দ্বিতীয় দিনে বুধবার কয়েকটি শহরে বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। মার্কিন ও অন্যান্য বিদেশি সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার দাবি জানিয়েও স্লোগান দেয় তারা।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা যায়। এছাড়া রাজধানী কাবুল ও জালালাবাদ শহরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার কাবুলের উত্তরে বাঘরাম বিমান ঘাঁটির ভেতরে কোরআন পোড়ানোর খবর ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ঘাঁটির বাইরে আবর্জনা পরিষ্কার করার সময় পোড়া কোরআনের অবশিষ্টাংশ পেয়েছে বলেও জানা যায়।
এ খবর ছড়িয়ে পড়ার পরই বাঘরাম ঘাঁটির বাইরে বিক্ষোভ করে প্রায় দুই হাজার আফগান। তারা ঘাঁটির বাইরের কয়েকটি ফটকের বাইরে জড়ো হয়ে বিদেশি বাহিনীর বিরুদ্ধে ¯ে¬াগান দেয় এবং পাথর ছোঁড়ে।
বিক্ষোভকারীরা কাবুলের প্রান্তে বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও সেনা ঘাঁটির বাইরে গাড়ির টায়ার পুড়িয়ে, গাড়ি ও ভবনের জানালার কাঁচ ভাঙচুর করে। তারা ‘আমেরিকা নিপাত যাক’, ‘কারজাই নিপাত যাক’ বলে ¯ে¬াগান দেয়।
আফগানিস্তানজুড়ে পশ্চিমাবিরোধী রোষ ঠেকাতে মঙ্গলবারই আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প্রধান জেনারেল জন অ্যালেন এ ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।
এদিকে বুধবার আফগানিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর গুলিতে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। রাজধানী কাবুলে বিদেশি কর্মীদের একটি হাউজিং কম্পাউন্ডে আগুন দেয় বিক্ষুব্ধ আফগানরা। প্রেসিডেন্ট হামিদ কারজাই বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে ২০১১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ধর্মযাজক কোরআন পোড়ানোর ঘোষণা দিলে তার প্রতিবাদে সারা আফগানিস্তানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিন দিনব্যপী ওই বিক্ষোভে জাতিসংঘের সাতজনকর্মী নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১০ ঘ.
bdnews24