২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসে হামলায় নিহতের সংখ্যা বাড়ছে, উদ্বিগ্ন বিশ্ব

সিরিয়ার হোমস শহরে বুধবার বোমা হামলায় দুই পশ্চিমা সাংবাদিকসহ আরো ১৯ জন নিহত হয়েছে। পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

আম্মান, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার হোমস শহরে বুধবার বোমা হামলায় দুই পশ্চিমা সাংবাদিকসহ আরো ১৯ জন নিহত হয়েছে। পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। রক্তক্ষয় বন্ধে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপেরও দাবি উঠেছে। সামরিক হস্তক্ষেপই সঙ্কট সমাধানের একমাত্র উপায় বলে মত দিয়েছে সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল ‘এসএনসি’। হোমস শহরে সরকারি বাহিনীর দৈনিক গোলা ও রকেট হামলায় শ শ মানুষ মারা যাচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি বাড়িতে গোলার আঘাতে বুধবার মার্কিন ও ফরাসি দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা ওই বাড়িটিতে অবস্থান করছিলেন। সেখানে গোলা পড়ার পর তারা পালানোর চেষ্টা করার সময় রকেট হামলায় নিহত হন। ওদিকে, হোমসের বাবা আমরো এলাকায় বোমা হামলায় আরো ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ এলাকাটিতে ৩ ফেব্র“য়ারি থেকে বোমা হামলা চলছে। নির্মম এ দমনাভিযানের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বাবার মতো একই কায়দায় বিদ্রোহ গুঁড়িয়ে দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। ৩০ বছর আগে আসাদের বাবা একইভাবে হামা শহরে বিদ্রোহ দমনের পদক্ষেপ নিয়েছিলেন। এতে অন্তত ১০ হাজার মানুষ মারা যায়। এখন আসাদও বিদ্র্ােহ নির্মূল করতে ক্রমেই তীব্র হামলা চালাচ্ছেন। তার অনঢ় অবস্থানের মুখে কাজে আসছে না আন্তর্জাতিক কোনো কূটনৈতিক প্রচেষ্টা। আর তাই সঙ্কটের রাজনৈতিক কোনো সমাধান করা না গেলে সিরিয়ার বিরোধীপক্ষকে অস্ত্র দিয়ে সহায়তা করার পথ খোলা রেখেছে আন্তর্জাতিক স¤প্রদায়। হোমসে লাগাতার বোমা হামলার মধ্যে আরেক জঘন্য হত্যাযজ্ঞ চলছে ইদলিব প্রদেশে। সেখানে কয়েকটি এলাকায় আসাদ অনুগত সেনারা ২৭ জনকে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বুধবার হামলা বন্ধের জন্য সিরিয়াকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। মানবিক সহায়তার জন্য ত্রাণকর্মীদের নিরাপদ করিডোর দেওয়ারও আহ্বান জানিয়েছে ফ্রান্স এমনকি রাশিয়াও। আক্রান্ত এলাকায় জীবনধারণের জন্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে সিরিয়া সরকার ও বিদ্রোহীদের প্রতি আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রসও প্রতিদিন ২ ঘন্টার জন্য যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৬ঘ.