কাবুল, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন সেনাদের কোরান পোড়ানোর খবরে ছড়িয়ে পড়া বিক্ষোভের দ্বিতীয় দিনে বুধবার কয়েকটি শহরে গুলিতে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন জন আহত হয়েছে। রাজধানী কাবুলে বিদেশি কর্মীদের একটি হাউজিং কম্পাউন্ডে আগুন দিয়েছে বিক্ষুব্ধ আফগানরা।
আগুনে ওই কম্পাউন্ডের একটি বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
গ্রিন ভিলেজ নামের ওই আবাসিক এলাকায় প্রায় দেড় হাজার জন বাস করে। এদের বেশিরভাগই বিদেশি ঠিকাদার।
কোরান অবমাননার প্রতিবাদে বিক্ষুব্ধ আফগানদের এ রোষের মুখে পড়ে তারা। ওদিকে, আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে আফগানরা নতুন করে বিক্ষোভে নামলে গুলিতে ২০ জনেরও বেশি আহত হয়।
বুধবার কাবুলের অন্তত চারটি এলাকায় বিক্ষোভকারীদের উপর দুই দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে। মার্কিন সেনা ঘাঁটি বাইরে দাঁড়িয়ে থাকা বিদেশি সামরিক যানের দিক থেকে এ গুলি ছোড়া হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে গুলিবর্ষণকারী কে বা কারা তা জানা যায়নি।
পরে কাবুল-জালালাবাদের মধ্যে চলাচলের রাস্তায় আহত বিক্ষোভকারীরা জানায়, আফগান পুলিশই গুলি চালিয়েছে।
কাবুল পুলিশের অপরাধ বিষয়ক দপ্তরের প্রধান মোহাম্মদ জহির বলেছেন, রাজধানীতে ১১ পুলিশসহ ২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নগরীর পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গিও। পায়ের গোড়ালিতে পাথরের আঘাতে তিনি আহত হন।
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের ঘেরাও কর্মসূচির কারণে দুতাবাসের সব কর্মী আটকা পড়েছে এবং সব সফর স্থগিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ন্যাটো। তবে ২০১৪ সালের মধ্যেই সব সেনা সরিয়ে নেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার কাবুলের উত্তরে বাঘরাম বিমান ঘাঁটির ভেতরে কোরআন পোড়ানোর খবর ছড়িয়ে পড়ে। শ্রমিকরা ঘাঁটির বাইরে আবর্জনা পরিস্কার করার সময় পোড়া কোরআনের অবশিষ্টাংশ পেয়েছে বলেও জানা যায়।
এ খবর ছড়িয়ে পড়ার পরই বাঘরাম ঘাঁটির বাইরে বিক্ষোভ করে প্রায় দুই হাজার আফগান। তারা ঘাঁটির বাইরের কয়েকটি ফটকের বাইরে জড়ো হয়ে বিদেশি বাহিনীর বিরুদ্ধে ¯ে¬াগান দেয় এবং পাথর ছুড়ে।
বিক্ষোভকারীরা কাবুলের প্রান্তে বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও সেনা ঘাঁটির বাইরে গাড়ির টায়ার পুড়িয়ে, গাড়ি ও ববনের জানালার কাঁচ ভাঙচুর করে। তারা ‘আমেরিকা নিপাত যাক’, ‘কারজাই নিপাত যাক’ বলে ¯ে¬াগান দেয়।
কাবুলের বাইরে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। উত্তরের শহরে জালালাবাদে অন্তত পাঁচজন বিক্ষোভকারী আহত হয়েছে বলে গর্ভনরের মুখপাত্র জানান। বিক্ষোভকারীরা আত্মগোপনে থাকা আফগান তালেবান নেতা মোল¬া মোহাম্মদ ওমরের পক্ষ নিয়ে ¯ে¬¬াগান দেন।
কাবুলের কাছে পারওয়ান প্রদেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আফগান গণমাধ্যমগুলো। লোগার প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনেও বিক্ষোভ হয়েছে।
আফগানিস্তান জুড়ে পশ্চিমা-বিরোধী রোষ ঠেকাতে মঙ্গলবারই আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) প্রধান জেনারেল জন অ্যালেন আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি ঘটনাটির পূর্ণ তদন্তের নির্দেশ দেন।
এর আগে ২০১১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ধর্মযাজকের কোরআন পোড়ানোর প্রতিবাদে সারা আফগানিস্তানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিন দিনব্যপী ওই বিক্ষোভে জাতিসংঘের সাতজন কর্মী নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমডি/এলকিউ/১৭৩০ঘ.
bdnews24