২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি ছাড়াই ইরান ছাড়ছে পরমাণু পরিদর্শক দল

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)’র পরিদর্শক দলকে গুরুত্বপূর্ণ সামরিক এলাকা পরিদর্শনের অনুমতি দেয় নি ইরান। ফলে কোনো চুক্তি ছাড়াই পরিদর্শক দলকে ইরান ছাড়তে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 06:51 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

তেহরান, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)’র পরিদর্শক দলকে গুরুত্বপূর্ণ সামরিক এলাকা পরিদর্শনের অনুমতি দেয় নি ইরান। ফলে কোনো চুক্তি ছাড়াই পরিদর্শক দলকে ইরান ছাড়তে হচ্ছে। জাতিসংঘের পারমাণবিক এ সংস্থা জানায়, ‘জোড়ালো উদ্যোগ’ সত্ত্বেও তেহরানের দক্ষিণে অবস্থিত পারচিন এলাকা পরিদর্শন বিষয়ক কোনো চুক্তি হয়নি। পরিদর্শকরা ইরানের পরমাণু কর্মসূচির ‘সম্ভাব্য সামরিক মাত্রা’ পর্যবেক্ষণের অনুমতি চেয়েছিলেন বলে বিবিসি জানায়। সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু অস্ত্র বিষয়ক বিস্ফোরক এ এলাকায় পরীক্ষা করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করলেও তা অস্বীকার করে আসছে ইরান। আইএইএ জানায়, দু’দিনের আলোচনায় কোনো চুক্তি করতে না পেরে তাদের দল ইরান ছেড়ে চলে আসছে। এর আগে জানুয়ারি মাসে প্রথম দফা বৈঠক হয়েছিলো। তবে তাও ফলপ্রসু হয়নি। আইএইএ’র মহাসচিব ইউকিয়া আমানো এক বিবৃতিতে বলেন, “পারচিন পরিদর্শনে আমাদের অনুমতি না দেওয়াটা হতাশাজনক।” ভিয়েনাভিত্তিক প্রতিষ্ঠানটির করা সাম্প্রতিক মন্তব্য বিষয়ে প্রকাশ্যে কিছু জানায় নি তেহরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৬ ঘ.