২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌনকর্মী কেলেঙ্কারিতে জেরার মুখে ট্রস-কান

যৌনকর্মী কেলেঙ্কারি তদন্তে মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক ট্রস কানকে আটক করে জেরা করেছে ফ্রান্সের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 06:12 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

লিলে¬, ফ্রান্স, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌনকর্মী কেলেঙ্কারি তদন্তে মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক প্রধান ডমিনিক ট্রস কানকে আটক করে জেরা করেছে ফ্রান্সের পুলিশ। ফ্রান্সের লিলে শহরে একাধিক যৌনকর্মীর সঙ্গে যৌনাচার এবং প্যারিস, ব্রাসেলস ও ওয়াশিংটনে সেক্স পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ আছে কানের বিরুদ্ধে। অবৈধ একটি পতিতাচক্রের বিরুদ্ধে তদন্তকারী পুলিশ ইতোমধ্যেই বেশ কয়েকজন যৌনকর্মীকে জেরা করে তাদের সঙ্গে স্ট্রস কানের যৌনাচারের স্বীকারোক্তি পেয়েছে। তবে স্ট্রস কান বলছেন, ওই নারীরা যৌনকর্মী কিনা তিনি তা জানতেন না। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টা পর্যন্ত স্ট্রস কানকে লিলে¬ পুলিশ স্টেশনের হাজতে আটক রাখা হবে। ২০১২ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কান। ২০১১ সালের মে মাসে নিউইয়র্কে এক হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ট্রস-কান আইএমএফ’র প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তবে পরবর্তীতে ওই মামলা বাতিল হয়ে যায়। একাধিক যৌনকর্মীর সঙ্গে যৌনাচার, যৌনকর্মী যোগান দেওয়া এবং সেক্স পার্টির জন্য কান কোম্পানির অর্থ ব্যয় করেছেন বলেও অভিযোগ উঠেছে। প্যারিস েেক বিবিসি সংবাদদাতা ক্রিশ্চিয়ান ফ্র্যাসার জানিয়েছেন, ফ্রান্সে যৌনকর্মীর সঙ্গে শারিরীক সম্পর্ক বৈধ। কিন্তু নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরও সে সুযোগ করে দেওয়া এবং এ কারণে কোম্পানির র্অ ব্যয় করা আইনসঙ্গত নয়। পুলিশ স্টেশনে জেরার পর তিনি কোম্পানির অর্থ অপব্যবহার করেছেন কিনা তার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৮ঘ.