২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিস ‘উদ্ধারে’ ইইউর দ্বিতীয় দফা ঋণ চূড়ান্ত

অর্থনৈতিক সংকটে নিমজ্জিত গ্রিসকে দ্বিতীয় দফা ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 06:52 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ব্রাসেলস, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সংকটে নিমজ্জিত গ্রিসকে দ্বিতীয় দফা ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে মঙ্গলবার এ বিষয়টি চূড়ান্ত করা হয়। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গ্রিসের নতুন ‘বেইলআউট’ চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। দীর্ঘ ১৩ ঘণ্টা বিতর্কের পর মঙ্গলবার এ বিষয়ে তারা সিদ্ধান্তে পৌঁছান। লুক্সেমবার্গের অর্থমন্ত্রী জাঁ ক্লদে জুকের বলেন, “গ্রিসের জন্য নতুন এই বেইলআউট প্রকল্প ও বেসরকারি খাতের অংশগ্রহণের বিষয়ে অনেকদূর অগ্রসর হয়েছি। এসব কিছুই গ্রিসের ঋণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।” এর আগে গ্রিসের জন্য নতুন ঋণের চুক্তি অনুমোদনে সব ধরনের প্রস্তুুতি শেষ হয়েছে বলে জানিয়েছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া বারোঁ। তিনি বলেন, গ্রিসের আর অপেক্ষা করার সময় নেই। দেউলিয়াত্ব এড়াতে এ মুহূর্তে তাদের ১৩০ বিলিয়ন ইউরো প্রয়োজন। অর্থনৈতিক সংকটে থাকা গ্রিস ২০১০ সালেও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বড় অংকের ঋণ নেয়। দ্বিতীয় দফা ঋণ পেতে গ্রিক সরকারকে কঠোর শর্ত মানতে হবে বলে ধারণা করা হচ্ছে। ৩০ বছরের মধ্যে নগদ অর্থ ও নতুন বন্ডের মাধ্যমে গ্রিসকে এই ঋণ শোধ করতে হবে। গ্রিসের অর্থমন্ত্রী ভেনিজেলোস বলছেন, এই ঋণ পেলে তার দেশের ‘অনিশ্চয়তা’ আপাতত দূর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৬ ঘ.