২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো অস্ত্রোপচারের মুখে শাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের (৫৭) শরীরে আবারো অস্ত্রোপচার করাতে হবে। পেলভিসে একটি ক্ষত সনাক্ত হওয়ায় কিউবার চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার শাভেজ নিজেই জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 05:02 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

কারাকাস, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের (৫৭) শরীরে আবারো অস্ত্রোপচার করাতে হবে। পেলভিসে একটি ক্ষত সনাক্ত হওয়ায় কিউবার চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার শাভেজ নিজেই জানিয়েছেন। গত বছর শাভেজের শরীরের একই স্থান থেকে একটি টিউমার অপসারণ করা হয়। নিজ শহর বারিনাসে একটি কারখানা ঘুরে দেখার সময় প্রেসিডেন্ট বলেন, “সেই একই জায়গায় কেবল ছোট একটি ক্ষত হয়েছে যেখান থেকে আগে টিউমার অপসারণ করা হয়েছিলো। “গুজব ছড়িয়ে পড়ায় আমি এ তথ্য জানাতে বাধ্য হয়েছি। দুই সেন্টিমিটারের এ ক্ষতটা সহজেই চোখে পড়ার মতো। এটাকে বাদ দিতে হবে। আর এজন্যই অস্ত্রোপচারের প্রয়োজন। আর অস্ত্রোপচারটা আগের মতো জটিল হবে না বলে মনে হচ্ছে।” আগামী কয়েক দিনের মধ্যেই এ অস্ত্রোপচার হবে বলেও জানান তিনি। তবে কোথায় তা করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শাভেজ বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। নতুন এ অস্ত্রোপচার করার মতো শারীরিক অবস্থা রয়েছে আমার। আগে যে টিউমার অপসারণ করা হয়েছিলো তার সঙ্গে এ ক্ষতের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।” তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করলেও চিকিৎসকরা মনে করছেন, এত তাড়াতাড়ি এ সিদ্ধান্তে আসা সম্ভব নয়। পরীক্ষা নিরীক্ষার জন্যই শনিবার হাভানায় গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন সমাজতান্ত্রিক এ নেতা। আর অঘোষিত এ সফরের কারণে শাভেজ মৃত্যুর মুখে রয়েছেন বলে একইসঙ্গে বিরোধী দল ও তার সমর্থকদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। শাভেজ কখনই তার স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কিছু জানান না। আর তাই আবারো অস্ত্রোপচারের প্রয়োজন- এমন খবরে তার সেরে ওঠা নিয়ে আরো সন্দেহের সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্যান্সার বিষয়ক মার্কিন এক চিকিৎসক রয়টার্সকে বলেন, এত অল্প তথ্যের ভিত্তিতে শাভেজের প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা করা কঠিন। তবে এটা ভালো কোনো লক্ষণ বলে মনে করছেন না তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এ চিকিৎসক বলেন, “আগে ক্যান্সার হয়েছিলো এমন স্থানে দুই সেন্টিমিটার আকারের ক্ষত ক্যান্সার আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনাই প্রকাশ করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৫ ঘ.