২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারজাইয়ের সঙ্গে আলোচনা করলেন ওবামা

আফগানিস্তানের নেতৃত্বাধীন আঞ্চলিক সমন্বয়ের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ওয়াশিংটন, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের নেতৃত্বাধীন আঞ্চলিক সমন্বয়ের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ওবামা ও কারজাইয়ের মধ্যে এ বিষয়ে আলোচনা হয় বলে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে। ওবামা এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আলোচনায় গত সপ্তায় পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আফগানিস্তান-পাকিস্তান ও ইরানের মধ্যকার ত্রিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গও উঠে আসে। বিবৃতিতে বলা হয়, ওবামা ও কারজাই খুব শিগগিরই আবার আলোচনায় বসবেন। পাশাপাশি অভিন্ন লক্ষ্য অর্জনে দুই দেশের মধ্যে চলমান ঘনিষ্ঠ সম্পর্কও অব্যাহত রাখার ব্যাপারে উভয় নেতাই তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন । আফগান সরকার তালেবানের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছে বলে কারজাই এর সাক্ষাৎকারের উপর ভিত্তি করে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওমর দাউদজাই রয়টার্সকে জানিয়েছেন, তালিবান এখন ‘অনুসন্ধানমূলক’ অবস্থানে রয়েছে। গত মাসে আফগান তালেবানের পক্ষ থেকে জানানো হয়, তাদের দল কাতারে কার্যালয় খুলতে যাচ্ছে। এতে মনে হচ্ছে সহঝোতার জন্য আলোচনায় বসার ইচ্ছে তাদের রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩৩৩ ঘ.