২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব আল আজিজিয়ায় বাস করছে সাধারণ লিবিয়রা

বাব আল আজিজিয়ার যে দূর্গসম বাড়িগুলোতে এক সময় গাদ্দাফির অন্তঃবৃত্তের লোকজন আর কাজের লোক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারতো না সেই সুরক্ষিত বাড়িগুলো এখন ব্যবহার করছে বেশ কয়েকটি সাধারণ লিবিয় পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ত্রিপোলি, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বাব আল আজিজিয়ার যে দূর্গসম বাড়িগুলোতে এক সময় গাদ্দাফির অন্তঃবৃত্তের লোকজন আর কাজের লোক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারতো না সেই সুরক্ষিত বাড়িগুলো এখন ব্যবহার করছে বেশ কয়েকটি সাধারণ লিবিয় পরিবার। বাব আল আজিজিয়া কম্পাউন্ডে বসবাসরত এসব পরিবারের দাবি, অর্থনৈতিক সঙ্কটের কারণেই তারা এখানে এসে বাস করছে। বাস্তব এ ছবির উল্টো পিঠেই লুকিয়ে আছে তেল সম্পদে সম্পদশালী লিবিয়ার অন্যছবি। সে ছবি দুটি শ্রেণীতে বিভক্ত লিবিয়ার সমাজের ছবি। এক শ্রেণী দেশের ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অঢেল সম্পদের পাহাড়ে গড়েছে, অপর শ্রেণী আঞ্চলিক অবস্থার বিবেচনায় গরিব না হলেও তেল সম্পদের ন্যায্য ভাগ থেকে বঞ্চিত। বিদ্রোহীদের চাপে বাব আল আজিজিয়ার বিলাসবহুল সুরম্য প্রাসাদ, অফিস ও ভান্ডার ভবনগুলো ছেড়ে যেতে বাধ্য হয় গাদ্দাফি পরিবার। গৃহযুদ্ধ চলাকালে গাদ্দাফির ক্ষমতার এই কেন্দ্র বেশ কয়েকবার ন্যাটোর বিমান হামলার শিকার হয়েছে। গাদ্দাফি পরিবার ছেড়ে যাওয়ার পর বিদ্রোহীরা আগুনে পুড়িয়ে, লুটপাট চালিয়ে এর বৈশিষ্টকে সাধারণের মানে নামিয়ে এনেছে। গত অগাস্টের শেষদিকে এই কম্পাউন্ডের দেয়াগুলো ভেঙে পড়ে। এরপর স্কুলের রসায়নের শিক্ষক মাজিদ তার পরিবার নিয়ে এখানের একটি ভিলায় এসে বাস করতে থাকে। ভিলাটি গাদ্দাফির অধীন কোনো কর্মকর্তার বাড়ি ছিল। “গাদ্দাফির শাসনামলে যখন আমি বাব আল আজিজিয়ার পাশ দিয়ে যেতাম, এদিকে তাকানোর সাহসও করতাম না। ভয়ে আমরা গাড়ির ভিতর কথাবর্তাও বলতাম না,” নিজের নতুন ঠিকানার চারপাশে হাঁটতে হাঁটতে বলেন ৫০ বছর বয়সী শিক্ষক মাজিদ। মেহমানদের জন্য আলাদা থাকার ব্যবস্থাসহ বিশাল চারটি শয়নকক্ষ আছে বাড়িটিতে। “আমি কখনো কল্পনাও করিনি আমি এখানে ঢুকতে পারবো, আর আমি এখন এখানে থাকি,” বলেন তিনি। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত এই বাড়িটি মেরামত করে এখানে বাস করছেন মাজিদ। তার মতো আরো কয়েক ডজন পরিবার এখানে বাস করছে যারা কখনো কল্পনাও করেনি এখানে প্রবেশ করতে পারবে। আজ তারাই এখানকার বাসিন্দা। “আগে আমি যেখানে বাস করাতাম তার চেয়ে এই বাড়িটা অনেক ভালো,” জানান মাজিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫২০ঘ.