২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯

ইরাকের রাজধানী বাগদাদে একটি পুলিশ একাডেমির বাইরে রোববার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৯ জন পুলিশ কর্মকর্তা ও ক্যাডেট নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

বাগদাদ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে একটি পুলিশ একাডেমির বাইরে রোববার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৯ জন পুলিশ কর্মকর্তা ও ক্যাডেট নিহত হয়েছে। একাডেমিতে কর্মরত একজন পুলিশ জানান, একাডেমি ভবনের বাইরে ক্যাডেটদের নিয়ে পুলিশ রাস্তায় দাঁড়ানোর পরপরই গাড়িটি ওই ভিড়ের মধ্যে ঢুকে বিস্ফোরিত হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় ১৪ ক্যাডেট ও ৫ পুলিশ নিহত এবং আরো ২৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই পুলিশ বা ক্যাডেট। উল্লেখ্য, ২০০৬-২০০৭ সালের চেয়ে কম হলেও ইরাকে এখনো বোমা হামলা এবং মানুষ হতাহত হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.